রবিবার ১৯ জুলাই ২০২৬
মোহনগঞ্জে মন্দির ও মহাশশ্মান ঘাটে বৃক্ষরোপণ সপ্তাহ
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:৩৫ পিএম   (ভিজিট : ৯)
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পরিবেশ আরও মনোরম করে তোলার লক্ষ্যে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন মহাশ্মশান ঘাট ও মন্দিরে বৃক্ষরোপণ সপ্তাহ কর্মসূচি শুরু হয়েছে। 

শনিবার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মোহনগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

পৌর মহাশ্মশান ঘাটে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুল ইসলাম হারুন। 

প্রধান অতিথির বক্তব্যে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক মানুষকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়া। 

আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং শ্মশানঘাট ও মন্দিরের পরিবেশ আরও সবুজ ও নান্দনিক করে তুলতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। সপ্তাহব্যাপী এ কর্মসূচির আওতায় মোহনগঞ্জ মহাশ্মশান ঘাট, মাইলোড়া রামকৃষ্ণ মিশন, দেওথান সর্বজনীন কালী মন্দির, বড়তলী শম্ভুচাঁন বাবার মন্দির, বার্ত্তারগাতী সর্বজনীন শিব মন্দির, নাগডরা সর্বজনীন দক্ষিণা কালী মন্দির, মাতৃ সংঘ কালী মন্দিরে বৃক্ষরোপণ করা হবে। 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মোহনগঞ্জ উপজেলা কমিটির সভাপতি নিবারণ সাহা রায় নান্টুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন-  রামকৃষ্ণ মঠ ও মিশনের সভাপতি অমল চন্দ্র সরকার, সম্পাদক কমল রায়, পৌর মহাশ্মশানঘাট পরিচালনা কমিটির সভাপতি ডা. গৌতম রায় এবং সম্পাদক বিলাশ বণিক। 

এছাড়াও উপস্থিত ছিলেন- মিহির গোস্বামী, বিপ্লব রায়, বিকাশ দাশসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। 

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণে অংশ নেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft