বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬
মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে: আইনমন্ত্রী
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৪:২০ পিএম   (ভিজিট : ১৮১)
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সেজন্য সবাইকে সচেতন হতে হবে।

শুক্রবার (২৯ মে) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে আয়োজিত ঈ দ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মো. আসাদুজ্জামান বলেন, শৈলকুপার এই অঙ্গনে একটি অপশক্তি বেহেশতের টিকিট বিক্রির নামে তৎপরতা চালাচ্ছে। এই প্রতিষ্ঠানের সাবেক ছাত্র হিসেবে আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা সচেতন হোন। 

তিনি আরও বলেন, মৌলবাদ ও মাদকের গ্রাস থেকে সমাজকে রক্ষা করতে আপনারাই আমার সারথি।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, স্থানীয় বিএনপি নেতা মোজাম্মেল হোসেন তোজাম এবং ত্রিবেণী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft