ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে বুলবুলি খাতুন (৩০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
রবিবার (২৪ মে) বেলা ১০টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত বুলবুলি গোয়ালপাড়া গ্রামের শিমুল হোসেনের স্ত্রী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী শিমুল হোসেন তার স্ত্রীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। সেসময় গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুলবুলি মারা যান।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনার পর অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদউজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতাল পাঠানো হয়েছে। নিহতের পরিবারে পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে।
আজকালের খবর/বিএস