মঙ্গলবার ১৬ জুন ২০২৬
ইসলামী ব্যাংক পুনর্দখল চক্রান্তের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১২:২৮ পিএম   (ভিজিট : ১৩৩)
ইসলামী ব্যাংকে বিতর্কিত এস আলম গ্রুপের যেকোনো ধরনের পুনঃপ্রবেশ, অবৈধ হস্তক্ষেপ ও ব্যাংক পুনর্দখলের চক্রান্তের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আমানতকারী ও গ্রাহকরা।

রবিবার (২৪ মে) সকালে ঝালকাঠি কাপুড়িয়া পট্টি রোডে ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যাংকের গ্রাহক ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিতর্কিত এস আলম গ্রুপ আবারও ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অপচেষ্টা চালাচ্ছে। তারা অভিযোগ করেন, এ ধরনের পুনর্দখল প্রচেষ্টা শুধু ইসলামী ব্যাংকের জন্য নয়, দেশের পুরো ব্যাংকিং খাতের জন্যও হুমকি হয়ে দাঁড়াতে পারে।

বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংক দেশের মানুষের আস্থার প্রতীক। তাই ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft