রবিবার ২৪ মে ২০২৬
রাঙ্গুনিয়ায় বেতগী হেলথ কেয়ার সেন্টারের উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্পরাঙ্গুনিয়া
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১২:৪২ এএম   (ভিজিট : ০)
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বেতগী হেলথ কেয়ার সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে মধ্য বেতগীর গাবগুলাতল এলাকায় বেতগী হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে এবং পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটাল লিমিটেডের যৌথ সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এ টি এম রেজাউল করিম। প্রধান অতিথির বক্তব্যে ডা. এ টি এম রেজাউল করিম বলেন, "গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যতেও এই অঞ্চলে আমাদের এ ধরনের ফ্রি চিকিৎসাসেবা ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।"দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে স্থানীয় পাঁচ শতাধিক সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। 

ক্যাম্পে চিকিৎসা পরামর্শ দেন ডা. নকীব সিকদার, ডা. নিশাত, ডা. তাসনিয়া ও ডা. মাহমুদুল হাসানসহ অভিজ্ঞ চিকিৎসক দল। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন  জাহেদুল ইসলাম, দিদার মাহমুদ অনিক ও মশিউর রহমান।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft