বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬
ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৫:৩৮ পিএম   (ভিজিট : ১৩৭)
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঝিনাইদহে ৪ হাজার ৬২৫ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ঝিনাইদহ পৌরসভার উদ্যোগে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। 

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টায় ঝিনাইদহ পৌরসভা চত্বরে আনুষ্ঠানিকভাবে এই চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।

বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস এবং সহ সম্পাদক এম শাহজাহান আলী।

চাল বিতরণকালে পৌরসভার বিভিন্ন এলাকার ৪ হাজার ৬২৫ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল প্রদান করা হয়। এই কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে সর্বমোট ৪৬ হাজার ৩২৫ কেজি চাল বিতরণ করা হয়। উৎসবের আগে এই খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় অসহায় মানুষগুলো।

আজকালের খবর/কাওছার আল হাবীব

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft