শনিবার ২৩ মে ২০২৬
কালীগঞ্জে গনমাধ্যমকর্মীদের সাথে এমপি আবু তালিবের মতবিনিময় সভা
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৪:১৮ পিএম   (ভিজিট : ২)
ঝিনাইদহের কালীগঞ্জে গনমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য আবু তালিব। শনিবার (২৩ মে) বেলা ১১ টায় শহরের ভূষণস্কুল সড়কে লাক্সারি ডাইন সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময়ে ঝিনাইদহ-৪ আসনের এমপি হিসাবে দ্বায়িত্ব গ্রহণের পর অদ্যাবধি পর্যন্ত সরকারী বরাদ্ধের প্রাপ্ত অর্থ সুষ্ঠ বন্টনের কথা জানান। এছাড়াও স্কুল, কলেজ, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড সম্পন্নসহ তার নানা পরিকল্পনার  কথা তুলে ধরেন। তিনি আগামী দিনে কালীগঞ্জকে একটি আধুনিক শহরে গড়ে তুলতে সাংবাদিকদের গঠনমুলক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। 

মতবিনিময়ে গণমাধ্যমকর্মীগন কালীগঞ্জ পৌরসভা এলাকার নষ্ট সড়ক, অবৈধ দখলে শহরে যানজট ও পানি বিদুৎসহ সকল নাগরিক সেবার বেহাল চিত্রগুলি তুলে ধরেন।
 
সাংবাদিকগণ এলাকার একমাত্র বৃহৎ শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকলটিতে জেকে বসা দুর্নীতির কবল থেকে প্রতিষ্ঠানটিকে রক্ষা ও সাব রেজিষ্টার অফিসে মহা দুর্নীতি রোধে করনীয় পদক্ষেপ গ্রহনের কথা বলেন। একই সাথে এ আসনের বেহাল গ্রামীণ সড়কগুলির থেমে থাকা উন্নয়নমুলক কাজ দ্রুত সম্পন্ন ও অবৈধ দখলদারদের থেকে খাল উদ্ধারের জন্যও সংসদ সদস্যের হস্তক্ষেপ প্রয়োজন বলে পরামর্শ দেন। 

এ সময়ে সাংবাদিকদের প্রশ্নউত্তরে  এমপি আবু তালেব বলেন, এ আসনের উন্নয়ন ও সকল সেবামুলক কর্মকান্ডে আপনাদের পরামর্শ ও সহযোগিতা চায়। আপনাদের গঠনমুলক পরামর্শগুলি আমি মহান সংসদে উপস্থাপন করে তা দ্রুত সমাধানের চেষ্টা করব বলেও জানান তিনি।

জামায়তের মিডিয়া কমিটির প্রধান ইকবাল হুসাইনের সঞ্চালনায় মতবিনিময়ে আরো উপস্থিত ছিলেন, জামায়াতের কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক আমীর মাওঃ ওলিয়ার রহমান, উপজেলা সেক্রেটারী অধ্যাপক লুৎফর রহমান, ব্যবসায়ী ওবাইদুল্লাহ পাটোয়ারী ও ১১ দলের শরিক এলডিপির উপজেলা কমিটির আহব্বায়ক আশরাফুল ইসলাম প্রমুখ। 


আজকালের খবর / রাশেদুল মিলন








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft