শনিবার ২৩ মে ২০২৬
রামগঞ্জে ওয়াপদা খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেছেন এমপি শাহাদাত হোসেন সেলিম
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৪:০৪ পিএম   (ভিজিট : ৩)
লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করার লক্ষ্যে 'রামগঞ্জ ওয়াপদা খাল পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে এই উন্নয়নমূলক কাজের উদ্বোধন ঘোষণা করেন , লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেন,রামগঞ্জ উপজেলার দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে এই খালটি পরিষ্কার করা অত্যন্ত জরুরি ছিল।খালের স্বাভাবিক নাব্য ফিরিয়ে এনে জলাবদ্ধতা দূর করতে এবং বর্ষা মৌসুমে পানির প্রবাহ ঠিক রাখতে এই উদ্যোগ  গ্রহন করা হয়েছে।" তিনি প্রকল্পটির কাজ দ্রুত সময়ে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন এবং জনসাধারণের সহযোগিতা কামনা করেন।


খালের বর্জ্য, আবর্জনা এবং কচুরিপানা পরিষ্কার করার মাধ্যমে এলাকার পরিবেশের উন্নয়ন এবং মশার উপদ্রব অনেকাংশে কমে আসবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার কাজী আতিকুর রহমান, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক মজু,সাধারন সম্পদক মনোয়ার হোসেন,সাংগঠনিক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাসার সতু, পৌর বিএনপির সভাপতি শেখ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন পাটোয়ারী, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মজুমদার,পৌর আহ্বায়ক জামাল পাটোয়ারী,পৌর নির্বাহী জহিরুর ইসলাম সরদার,প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলাল সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আজকালের খবর / রাশেদুল মিলন








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft