শনিবার ২৩ মে ২০২৬
দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৪:৫৭ পিএম   (ভিজিট : ৩২)
শরীয়তপুরে ডা. নাসির ও রাজধানীর স্কয়ার হাসপাতালে ডা. রায়হান রাব্বানীর ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের আইনের আওতায় আনার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে|

বুধবার (২০ মে) দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)| 

এতে ব্যানার ফেস্টুন নিয়ে ডাবের নেতৃবৃন্দসহ জেলায় কর্মরত চিকিৎসকরা অংশ নেন| ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মুস্তাফিজুর রহমান, ড্যাব জেলা শাখার সিনিয়র নেতা ডা. হাসানুজ্জামান, আজীবন সদস্য ডা: আব্দুল খালেক, সদর হাসপাতালেল শিশু কনসালটেন্ট ডা. আনোয়ারুল ইসলাম, ড্যাবের আজীবন সদস্য ডা: মোকাররম হোসেন, ডা. রেজাউল ইসলাম, ডা. আরাফাত রহমান, ডা. জাকির হেসেন, মনিরুল ইসলাম, শুভসহ অন্যান্যরা বক্তব্য রাখেন|

এ সময় বক্তারা, চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান| একইসঙ্গে স্বাস্থ্য সুরক্ষা আইনের দাবিও জানান তারা। 

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft