শনিবার ২৩ মে ২০২৬
শ্রীনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে র‌্যালি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৪:৪০ পিএম   (ভিজিট : ৪৭)
‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২০ মে) সকাল ১০টার দিকে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ৩ দিনব্যাপী দিবসের উদ্বোধন করা হয়। 

আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাছিবুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন- শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেসন অফিসার দেওয়ান আজাদ হোসেন ও ফায়ার ফাইটার বৃন্দ। র‌্যালি শেষে রেসকিউ ও অগ্নিনির্বাপণী সাজ-সরঞ্জাম পরিদর্শন করেন ইউএনও মো. হাছিবুর রহমান। 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft