মঙ্গলবার ১৯ মে ২০২৬
উলিপুরে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৬:৩৭ পিএম   (ভিজিট : ৬)
কুড়িগ্রামের উলিপুরে  নাগরিকদের দোরগোড়ায় সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দিতে শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলা ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় নাগরিকদের আধুনিক ভূমিসেবা সম্পর্কে অবহিত করার পাশাপাশি তাৎক্ষণিক সেবাও প্রদান করা হচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন। 

এরপর প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সামঞ্জস্য রেখে উলিপুর  উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণেও ফিতা কেটে উপজেলায় এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উলিপুর উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম. আরিফ। 

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম মেহেদী  হাসানের সভাপতিত্বে  ও কানুনগো মো. সেলিম শাহরিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য রাখেন- ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা শ্রী বিধান চন্দ্র বর্মন ও মো. মাসুদ রানা সরকার,  উলিপুর থানা (তদন্ত) কর্মকর্তা কমল কুমারঘোষ,এরশাদুল হাবিব নয়ন,যুগ্ম-আহ্বায়ক, উপজেলা বিএনপি, মহসিন আলী,  এমপি প্রতিনিধি মাহফুজুর রহমান আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী,আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সাংবাদিক শহিদুল আলম বাবুল,সাংবাদিক মাহমুদুল হাসান শাহিন, সহ , উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভুমি সহকারি কর্মকর্তাবৃন্দসহ সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ। 

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা মেলায় অংশ নেন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, মেলায় আগত নাগরিকরা বিভিন্ন ধরনের আধুনিক ও ডিজিটাল ভূমিসেবা গ্রহণ করতে পারবেন। যার মধ্যে রয়েছে- অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য land.gov.bd সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন কার্যক্রম। হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন। ই-নামজারির আবেদন গ্রহণ। অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন। অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন। গণশুনানি ও সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান। 

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft