বুধবার ২৯ জুলাই ২০২৬
বাবা-মার কবরের পাশে সমাহিত হলেন মিজানুর রহমান সিনহা
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১১:৫৪ পিএম   (ভিজিট : ১১৩)
সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহাকে আজ কলমা ইউনিয়নের ডহরী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ঢাকায় ৫ দফা জানাজা শেষে তার লাশ নিজ জেলা মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহরী গ্রামে আনা হয়। 

বাদ আসর কলমা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মার কবরের পাশে তাকে দাফন করা হয়।

জানাজায় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সংসদ সদস্য মো. কামরুজ্জামান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিনসহ স্থানীয় বিএনপি নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন। 

মিজানুর রহমান সিনহা গত শুক্রবার দিবাগত রাত ২টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালে ১৮ আগস্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহরী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হামিদুর রহমান সিনহা। মিজানুর রহমান সিনহা ওষুধ শিল্পগোষ্ঠী একমি গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। 

তিনি মুন্সীগঞ্জ-২ ( লৌহজং-সিরাজদিখান) আসন থেকে ১৯৯৬ এবং ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft