বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
মালয়েশিয়ার কেদাহে ৩৯ বাংলাদেশিসহ ৪৪ অভিবাসী আটক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৪:০৩ পিএম   (ভিজিট : ২৪)
মালয়েশিয়ার কেদাহ অঙ্গরাজ্যে নির্মাণ খাতে কর্মরত ৪৪ অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। রবিবার ১০ মে, পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১১ মে) কেদাহ রাজ্য ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানায়, আটককৃতদের মধ্যে ৩৯ জন বাংলাদেশি, চারজন ইন্দোনেশীয় এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন। অপ সাপু” নামের বিশেষ অভিযানে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।

বিবৃতিতে বলা হয়, অভিযানে যেসব অনিয়ম ধরা পড়েছে তার মধ্যে রয়েছে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা, পাসের অপব্যবহার এবং বৈধ ভ্রমণ নথি না থাকা।

জানা গেছে, রবিবার সকাল প্রায় ১০টা ৫০ মিনিটে বান্দার দারুলামানে একটি বাণিজ্যিক ভবনের নির্মাণস্থলে এ অভিযান পরিচালনা করা হয়। এতে ১২ জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নেন।

অভিযানের সময় মোট ৪৭ জনকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। এর মধ্যে তিনজন মালয়েশিয়ার নাগরিক এবং ৪৪ জন বিদেশি নাগরিক ছিলেন।

পরবর্তী তদন্তে ৪৪ বিদেশিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং সংশ্লিষ্ট ইমিগ্রেশন বিধিমালার আওতায় তদন্ত চলছে।

আটককৃতদের বয়স ২২ থেকে ৪৪ বছরের মধ্যে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের পরবর্তী আইনি কার্যক্রমের জন্য বেলান্তিক ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

আজকালের খবর/বিএস ৃ







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft