বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
লেবাননে নিখোঁজ এক বাংলাদেশির লাশ উদ্ধার, আরেকজন ‘ধ্বংসস্তূপের নিচে’
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১২:৪৬ এএম   (ভিজিট : ৩)
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় আরও ২ বাংলা‌দে‌শি কর্মীর নিহ‌তের তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। নিখোঁজ দুই বাংলাদেশির মধ্যে একজনের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেক জনের মৃত্যদেহ ধ্বংসস্তূপের নীচে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

বুধবার (১৩ মে) বৈরুতের বাংলাদেশ দূতাবাস জা‌নি‌য়ে‌ছে, গত ১১ মে রাতে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ের মাইফাদুন এলাকায় আবাসস্থলে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার শ্রী শুভ কুমার দাস এবং নর‌সিংদীর ক‌রিম মিয়া মৃত্যুবরণ করেছেন মর্মে বিভিন্ন সূত্র হতে জানা যায়।

আজ ১৩ মে লেবানিজ আর্মি এবং লেবানিজ রেডক্রসের সহায়তায় হামলাস্থল হতে একটি অঙ্গবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। মরদেহটি শ্রী শুভ কুমার দাস-এর মরদেহ হিসেবে প্রতিবেশী অপর একজন প্রবাসী বাংলাদেশি কর্মী (রাজিব) নিশ্চিত করেছে। মরদেহটি নাবাতিয়ের নাযদ হাসপাতালে রাখা হয়েছে।

একই হামলাস্থলে অবস্থানকারী অপর বাংলাদেশি কর্মী ক‌রিম মিয়া (সম্ভাব্য) মৃত্যদেহটি ধ্বংসস্তূপের নীচে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। নিরাপত্তা ঝুঁকির কারণে লেবানিজ আর্মি এবং লেবানিজ রেডক্রস  অপর মরদেহের উদ্ধার কাজ চালাতে পারেনি মর্মে একটি সূত্র থেকে জানা গেছে। অপর (সম্ভাব্য) মরদেহ উদ্ধারের বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সহিত যোগাযোগ চলমান রয়েছে। 

গত সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি কর্মী নিহত হয়। একই ঘটনায় আরেক বাংলা‌দে‌শি কর্মী নিহতের তথ‌্য নি‌শ্চিত করল দূতাবাস।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft