সোমবার ১১ মে ২০২৬
জয়পুরহাটে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৬:৫১ পিএম   (ভিজিট : ০)
মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্ম নিশ্চিত করার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে জয়পুরহাট সিভিল সার্জন অফিসের গেটের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার স্থায়ী পরিষদের সদস্য তোফায়েল আহমেদ জুয়েল, জেলা বিসিডিএস সভাপতি রেজাউল করিম, সদর থানা ফারিয়ার সভাপতি বুলবুল মিয়া মানিক, ম্যানেজার ফোরামের সদস্য মাইনুল ইসলাম ও জেলা ফারিয়ার সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন।

বক্তারা বলেন, গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাসপাতালের দালাল বিরোধী অভিযানের সময় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের যাচাই বাছাই ছাড়াই আটক করা হয়েছে, যা দুঃখজনক। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, পাশাপাশি ওষুধ কোম্পানির প্রতিনিধিগণ তাদের পেশাগত দায়িত্ব পালনের নিশ্চিত করতে ব্যবস্থা নিতে হবে। যদি এর পুনরাবৃত্তি ঘটে তাহলে কঠোর আন্দোলনসহ সারাদেশে ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft