সোমবার ১১ মে ২০২৬
উত্তরা ইপিজেডে অসহায় এতিম শিশুদের পাশে দেশবন্ধু গ্রুপ
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৬:২৮ পিএম   (ভিজিট : ০)
নীলফামারীর উত্তরা ইপিজেড এলাকায় অসহায় এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপসহ আরো কয়েকটি গ্রুপ। 

মানবিক এ উদ্যোগে অংশ নেয় দেশবন্ধু গ্রুপ, এভারগ্রিন উত্তরাসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে এতিম শিশুদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা। 

এ সময় উপস্থিত অতিথিরা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। ছোট ছোট এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

খাদ্যসামগ্রী পেয়ে এতিম শিশু ও তাদের অভিভাবকরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রাও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft