শনিবার ৯ মে ২০২৬
‘মর্টাল কম্ব্যাট ২’ আসছে পর্দায়
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৬:৪৯ পিএম  আপডেট: ০৮.০৫.২০২৬ ৬:৫০ পিএম  (ভিজিট : ৩২)
১৯৯২ সালের জনপ্রিয় ভিডিও গেম থেকে অনুপ্রাণিত ‘মর্টাল কম্ব্যাট’ প্রথমবার সিনেমা আকারে মুক্তি পায় ১৯৯৫ সালে। এরপর ১৯৯৭ সালে আসে সিক্যুয়েল ‘মর্টাল কম্ব্যাট: অ্যানিহিলেশন’। তবে গেম সিরিজের মতো সিনেমাগুলো তেমন সাড়া ফেলতে পারেনি। ২০২১ সালের রিবুট ‘মর্টাল কম্ব্যাট’ তুলনামূলকভাবে ভালো সাড়া পায়, যার ধারাবাহিকতায় এবার আসছে নতুন সিক্যুয়েল ‘মর্টাল কম্ব্যাট ২’।

ওয়ার্নার ব্রাদার্সের প্রযোজনায় নির্মিত সিনেমাটি ৮ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাবে অ্যাকশন–ফ্যান্টাসি এই ছবি। আগের সিনেমার মতোই এটি পরিচালনা করেছেন সাইমন ম্যাকোয়েড।

অভিনয় করেছেন কার্ল আরবান, লুইস টান, হিরোয়ুকি সানাদা, জো তাসলিম, অ্যাডলিন রুডলফ, জেসিকা ম্যাকনামি, লুডি লিন, চিন হান, ডেমন হ্যারিমেনসহ অনেকে।
গল্পে দেখা যাবে পৃথিবী-রাজ্য ও আউটারওয়ার্ল্ডের মধ্যে ক্ষমতার লড়াই। নতুনভাবে যুক্ত হবে জনি কেজ চরিত্র, আর প্রধান প্রতিপক্ষ হিসেবে থাকবে সম্রাট শাও কান। তার উত্থানে পৃথিবী-রাজ্যের অস্তিত্ব হুমকির মুখে পড়ে, শুরু হয় এক চরম রক্তাক্ত টুর্নামেন্ট ও টিকে থাকার লড়াই।

গেম সিরিজটির বিশ্বজুড়ে বিশাল ভক্তবেস থাকায় সিক্যুয়েলটি ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ২০২১ সালের ছবির সাফল্য এবং জনি কেজের সংযোজনকে কেন্দ্র করে দর্শকদের প্রত্যাশাও বেড়েছে।

আজকালের খবর/আতে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft