শনিবার ৯ মে ২০২৬
কলকাতায় মোদী, ব্রিগেডে বিজেপি সরকারের শপথ আজ
মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু, সকাল থেকেই সমর্থকদের ঢল
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১১:০৮ এএম  আপডেট: ০৯.০৫.২০২৬ ১১:২৪ এএম  (ভিজিট : ১৫)
কলকাতায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে তাঁর বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে হেলিকপ্টারে রেসকোর্সে যান তিনি। পরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সকাল ১১টায় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা।

এর আগে নিউ টাউনের একটি হোটেল থেকে ব্রিগেডের উদ্দেশে রওনা দেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাতে বিজেপির নবনির্বাচিত ২০৭ জন বিধায়কের সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

শনিবার সকাল থেকেই কলকাতার হাওড়া ও শিয়ালদহ স্টেশনসহ বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের ব্যাপক ভিড় দেখা যায়। দূর-দূরান্তের জেলা থেকেও হাজারো মানুষ ব্রিগেডে আসছেন প্রথম বিজেপি সরকারের শপথ অনুষ্ঠানের সাক্ষী হতে। কারও হাতে পদ্মফুল, কারও হাতে বিজেপির পতাকা।

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথমঞ্চ সাজানো হয়েছে কালীঘাট মন্দিরের আদলে। মঞ্চে রাখা হয়েছে মা কালী, মা দুর্গা ও গঙ্গাসাগরের সাধুদের ছবি। একইসঙ্গে ২৫ বৈশাখ উপলক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশেষভাবে স্মরণ করা হচ্ছে। পুরো অনুষ্ঠানস্থলে বাজানো হচ্ছে রবীন্দ্রসঙ্গীত।

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সকালে শুভেচ্ছাবার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কবিগুরুর অমর সৃষ্টি, দর্শন ও দেশপ্রেম আগামী প্রজন্মকে পথ দেখাবে।

বিজেপির প্রবীণ নেতা দিলীপ ঘোষ বলেন, “এই দিনটির জন্য আমরা ৭৫ বছর অপেক্ষা করেছি। মানুষের আশীর্বাদে বিজেপি ক্ষমতায় এসেছে।”

শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে পুরো ব্রিগেড এলাকা কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ভোর ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মালবাহী যান চলাচল বন্ধ রাখা হয়েছে, তবে জরুরি পরিষেবার গাড়িকে ছাড় দেওয়া হয়েছে।

এছাড়া রাজনৈতিক সহিংসতায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

সূত্র: আনন্দবাজার অনলাইন

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft