বুধবার ২৪ জুন ২০২৬
ঈদে যাবে অপূর্বর গল্পে নাটক ‘অচেনা আমি’
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:৫১ পিএম   (ভিজিট : ২৭১)
অভিনয়ের পাশাপাশি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর গল্প ভাবনায় নির্মিত হয়েছে অনেক নাটক। তাঁর গল্পে প্রথম নাটক নির্মাণ করেন চয়নিকা চৌধুরী। ২০০৭ সালে প্রচার হয়েছিল ‘স্বপ্নের নীল পরী’ নামের নাটকটি। এরপর ‘এক টুকরো নীল’, ‘ভালোবাসার শুরু’, ‘ফিরে আসা’সহ বেশ কিছু নাটক তৈরি হয়েছে অপূর্বর গল্পে।

এবার অপূর্বর লেখা গল্পে নাটক পরিচালনা করলেন তানিম রহমান অংশু। নাম ‘অচেনা আমি’। শুধু গল্পই নয়, এই নাটকের চিত্রনাট্যও লিখেছেন অপূর্ব। নাটকে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন নাজনীন নাহার নিহা। কোরবানি ঈদের দ্বিতীয় দিন ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে এটি। 

অচেনা আমি নাটকটি নিয়ে তানিম রহমান অংশু বলেন, ‘রোমান্টিক ঘরানার গল্পে নির্মিত হয়েছে নাটকটি। প্রেমের গল্পের পাশাপাশি গুরুত্ব পেয়েছে মানুষের জীবনের উপলব্ধি, থাকবে প্রিয়জনকে হারিয়ে খুঁজে পাওয়ার গল্প। এটি আমার জন্য নতুন অভিজ্ঞতা। এ ধরনের কাজ এর আগে করা হয়নি। গল্পটি যখন অপূর্ব আমার সঙ্গে শেয়ার করল, তখনই ভালো লেগে যায় আমার। ওই দিনই গল্পটির ভিজ্যুয়াল পরিকল্পনা সাজিয়ে ফেলি।’

নির্মাতা অংশু জানালেন, এ নিয়ে দ্বিতীয়বার কোনো নাটকের চিত্রনাট্য লিখলেন অপূর্ব। এর আগে নিজের পরিচালিত একমাত্র টেলিফিল্মের চিত্রনাট্য করেছিলেন অভিনেতা। ওই কাজটিতেও যুক্ত ছিলেন অংশু। সেই টেলিফিল্মের পোস্ট প্রোডাকশনের কাজ করেছিলেন তিনি।

এদিকে, অপূর্বকে নিয়ে ‘গোলাম মামুন ২’ ওয়েব সিরিজ বানানোর প্রস্তুতি নিচ্ছেন তানিম রহমান অংশু। এ বিষয়ে তিনি জানালেন, এখন চলছে ওয়েব সিরিজটি চিত্রনাট্যের কাজ। আগামী দুই মাসের মধ্যে সব চূড়ান্ত হয়ে যাবে। এ বছরেই শুরু হবে সিরিজের শুটিং।

আজকালের খবর/আতে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft