সোমবার ২৭ জুলাই ২০২৬
ঈদের পনের দিনে আগে সিনেমা চেয়ে তথ্যমন্ত্রীর কাছে চিঠি
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৮:৩৭ পিএম  আপডেট: ০৮.০৫.২০২৬ ৮:৫১ পিএম  (ভিজিট : ৬৯৭)
‘ঈদের অন্তত ১৫ (পনের) দিন আগে সার্টিফিকেশন বোর্ডে কমপ্লিট সিনেমা জমা দিতে হবে’ — এমন দাবি জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। বিষয়টি আজকালের খবরকে নিশ্চিত করেছেন সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জল। আর এ খবরে চিন্তার ভাঁজ পড়েছে ঈদ সিনেমার প্রযোজকদের কপালে।

জানা গেছে, শাকিব খান অভিনীত বিগ বাজেটের ‘প্রিন্স’ চালিয়ে রোজার ঈদে লোকসান গুণতে হয়েছিলো হল মালিকদের। পরে এ নিয়ে প্রদর্শকদের জেরার মুখে পড়েন প্রযোজক ও শাকিব খান। এক পর্যায়ে তারা স্বীকার করেন প্রিন্স অসম্পূর্ণ অবস্থায় সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়েছিলো। এই স্বীকারোক্তির ফলে সার্টিফিকেশন বোর্ড ‘প্রিন্স’ সিনেমার সার্টিফিকেশন সনদ স্থগিত করে আপাতত বিতর্কের সামাল দেয়। 

এ ব্যাপারে আওলাদ হোসেন উজ্জল বলেন, গত ঈদে হল মালিকরা ব্যাপক লোকসানের মুখে পড়েছেন। এবার যেন তার পুনরাবৃত্তি না হয় সেজন্য হল মালিকদের দাবির মুখে সমিতি তথ্য ও সম্প্রচার মন্ত্রী বরাবর আবেদন জানিয়েছে যেন ঈদ সিনেমা ১৫ দিন আগে সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়। অন্যথায় হল মালিকরা ঈদে সেই সিনেমা চালাবে না। যার সিনেমাই হোক না কেন। তাছাড়া শেষ মূহুর্তে সিনেমা জমা দিলে বোর্ড মেম্বারদের পক্ষে সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাটাও বেশ দুঢ়হ হয়ে পড়ে। এ অবস্থার উত্তরণের জন্য আমরা মন্ত্রীর সহযোগিতা চেয়েছি।

মন্ত্রণালয়ের ঘনিষ্ট একটি সূত্র তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুতই মন্ত্রী মহোদয় এ ব্যাপারে সার্টিফিকেশন বোর্ডকে নির্দেশনা দিবেন।

এদিকে, ঈদ সংশ্লিষ্ট প্রযোজকরা এমন আবেদন নিয়ে চিন্তায় পড়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রযোজক স্বীকার করেছেন একমাত্র ‘রইদ’ ছাড়া কারো সিনেমাই পরিপূর্ণ না। তাদের আরো সময় লাগবে। 

এবারে ঈদের জন্য প্রস্তুত হচ্ছে শাকিব খান অভিনীত ‘রকস্টার’। ইতিমধ্যে সিনেমাটির বেশকিছু স্থিরচিত্র প্রকাশ্যে চলে আসায় হতাশ হয়েছেন অনেক হল মালিক। ফলে তারা আগের মতো আবেগে ভেসে শাকিবের সিনেমা নিতে ইচ্ছুক না তারা। অপরদিকে, বলিউডের সিরিজে প্রশংসায় ভাসা আরেফিন শুভ ‘মালিক’ হয়ে ঢাকার পর্দায় ফিরতে প্রস্ততি নিয়েছেন। একই সঙ্গে ‘রইদ’ আর চিত্রনায়ক নিরব অভিনীত ‘শিরোনাম’ও ঈদ প্রতিযোগিতায় থাকতে মরিয়া। তবে এখনও কোনো সিনেমা ঈদের জন্য জমা পড়েনি। যদি যথাসময়ে সিনেমা জমা না পড়ে তবে ঈদের সিনেমার হিসেব উল্টে যেতে পারে এমনটাই মনে করছেন সার্টিফিকেশন বোর্ডে থাকা অপরাপর সদস্যরা। 

আজকালের খবর/আতে










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft