শনিবার ৯ মে ২০২৬
পার্থ বড়ুয়ার কণ্ঠে রবীন্দ্রনাথের গান
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৬:৪৭ পিএম  আপডেট: ০৮.০৫.২০২৬ ৬:৪৮ পিএম  (ভিজিট : ৩০)
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মবার্ষিকী উপলক্ষে এবার বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানালো দেশের জনপ্রিয় ব্যান্ড সৌলস। তাদের পরিবেশনায় রবীন্দ্রনাথের জনপ্রিয় গান ‘মেঘ বলেছে যাবো যাবো এবার’ নতুনভাবে প্রকাশ পেয়েছে, যেখানে কণ্ঠ দিয়েছেন পার্থ বড়ুয়া। গানটি বৃহস্পতিবার বিকেল ৫টায় ব্যান্ডের ইউটিউব চ্যানেল ও স্পটিফাইতে প্রকাশিত হয়েছে।

গানটি প্রসঙ্গে ব্যান্ডের অন্যতম সদস্য কিবোর্ডিস্ট মীর মাসুম জানালেন, দীর্ঘদিন ধরেই তাদের পরিকল্পনা ছিল এ গানটি নিয়ে। তিনি বলেন, “গানটি অনেক আগেই রেকর্ড করেছি আমরা। অনেকদিনের ইচ্ছে ছিল পার্থ দা’র গানটি করার। আমরা সবাই মিলে দারুণভাবে গানটি করেছি। চেষ্টা করেছি পুঙ্খানুপুঙ্খরূপে স্বরলিপি অনুসরণ করে গানটি করতে।”

ব্যান্ডের পঞ্চাশ বছর পূর্তিতে আনপ্লাগড ৯টি গান প্রকাশ করছে সৌলস। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তিনটি। রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে বিরতি এসেছে গানগুলোর প্রচারে। আগামী সপ্তাহ থেকে ফের প্রতি সপ্তাহে একটি করে গান প্রকাশ করবে ব্যান্ডটি। জনপ্রিয় গানগুলো নতুন করে শ্রোতাদের সামনে উপস্থাপনের এ উদ্যোগে আগামী সপ্তাহে প্রকাশিত হচ্ছে তাদের কালজয়ী গান ‘মন শুধু মন ছুঁয়েছে’।


সৌলস ব্যান্ডের বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে মীর মাসুম বাংলা ট্রিবিউনকে বলেন, “আমাদের নতুন সদস্য যুক্ত হয়েছে ব্যান্ডে। ড্রামার অভিজিৎ সেনগুপ্ত। তার সঙ্গে নিয়মিত জ্যামিং করছি আমরা। অনেকগুলো কনসার্ট করেছি গত দুই মাসে। সামনেও কনসার্ট আছে। দেশের বাইরে শো আছে। সবমিলে সৌলস দারুণ ব্যস্ত সময় পার করছে।”

রবীন্দ্রনাথের জন্মদিনকে কেন্দ্র করে প্রকাশিত এই গানটি শ্রোতাদের মধ্যে নতুন করে সাড়া ফেলবে বলে মনে করছেন ব্যান্ড সংশ্লিষ্টরা।

আজকালের খবর/আতে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft