রবিবার ১৯ জুলাই ২০২৬
মোহনগঞ্জে অবৈধ জালসহ ব্যবসায়ী আটক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১১:২২ পিএম   (ভিজিট : ২০৮)
নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের খলিফাপট্টি এলাকায় বুধবার রাতে অভিযান চালিয়ে পুলিশ সাড়ে আট লাখ টাকার মূল্যে অবৈধ জাল আটক করেছে। এসময় সোহেল মিয়া (৩২) নামে একজন জাল ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের খাউছ আলীর ছেলে।

 পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল মিয়া দীর্ঘদিন ধরে মোহনগঞ্জ পৌর শহরের খলিফাপট্টি এলাকায় দোকানঘর ভাড়া নিয়ে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি করে আসছিলেন। গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ বুধবার রাতে একটি ট্রাকে করে নতুন চালানের জাল খালাস করার সময় পুলিশ ঘেরাও দিয়ে জব্দ করে। 

ওইসময় ২৩৪ পিস বড় এবং ১১৪ পিস ছোট অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। প্রতিটি জালের দাম প্রায় সাড়ে ৩ হাজার টাকা হিসেবে মোট মূল্য প্রায় সাড়ে আট লাখ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ।

 স্থানীয়দের অভিযোগ, মোহনগঞ্জ পৌরশহরের খলিফাপট্টি এলাকায় অসংখ্য ব্যবসায়ী গোপনে এসব অবৈধ জাল বিক্রি করেন। ওইসব জালের কারণে হাওরের দেশী ছোট মাছের অস্তিত্ব এখন ধ্বংসের পথে। মোহনগঞ্জকে কেন্দ্র করে একটি সিন্ডিকেটের মাধ্যমে খালিয়াজুরী, লেপসিয়া, মদন, বারহাট্টা এবং পাশ্বর্বতী জেলা সুনামগঞ্জের ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর, জামালগঞ্জ উপজেলায় এসব জাল সরবরাহ করা হয়। এ বিষয়ে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুল ইসলাম হারুন বলেন, এ ঘটনায় আটককৃত সোহেল মিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হচ্ছে। তিনি বলেন, এসব অবৈধ জালের কারণে হাওরের মা ও পোনা মাছ ধ্বংস হয়ে যাচ্ছে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft