বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬
কিশোরগঞ্জে নিটল-নিলয় গ্রুপের বৃক্ষ রোপণ ও মতবিনিময় সভা
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:৫৪ পিএম   (ভিজিট : ২৪৪)
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয় মাঠে কিশোরগঞ্জের নিটল-নিলয় গ্রুপের  অর্থনৈতিক অঞ্চলে (কিশোরগঞ্জ ইকোনমিক জোন) বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে)  দুপুরে বৃক্ষপোপন কর্মসূচি ও মতাবানম সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ-২ -(কটিয়াদী-পাকুন্দিয়া)  আসনের সংসদ সদস্য অ্যাড. মো. জালাল উদ্দিন এমপি । 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাকুন্দিয়া কলেজের সাবেক ভিপি ও জাঙ্গালিয়া ইউপি সাবেক চেয়ারম্যান  মো. তৌফিকুল ইসলাম, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আতিকুর রহমান মাসুদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. মোকাররম হোসেন,  কটিয়াদী ও পাকুন্দিয়া পুলিশ সার্কেল অফিসার মো. তোফাজ্জল হোসেন,পাকুন্দিয়া  থানার অফিসার্স ইনচার্জ  মো. আরিফুল ইসলাম, পাকুন্দিয়া পৌর  বিএনপি সভাপতি এসএম মিনহাজ উদ্দিন, চৌদ্দশত ইউপি চেয়ারম্যান মো. আতাহার আলী, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা মো. আওলাদ হোসেন, হাজী মোকাররম হোসেনসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে সংসদ সদস্য অ্যাড. মো. জালাল উদ্দিন এমপি বলেন,  সরকার কালিয়াচাপড়া চিনিকল ব্যক্তি মালিকানায় বিক্রি করলেও  দুইটি শর্ত দেওয়া আছে। 

বন্ধ হয়ে যাওয়া কালিয়াচপড়া চিনিকলের জায়গায়  যে কোনো কারখানা তৈরি  করে তা চালু রাখতে হবে এবং এর  জায়গা কোনো ভাবে বিক্রি করতে পারবে না। যদি বিক্রি করে সম্পূর্ণ বেআইনি হবে। এখানে যেকোন মূল্যে কলখারনা স্থাপন করতে হবে। 

কিশোরগঞ্জ-কটিয়াদী ও পাকুন্দিয়ার এলাকার যুবকদের কর্মসংস্থানের জায়গা করতে হবে। নতুবা জনগণের জায়গা জনগণের নিকট ফেরত দিতে হবে। 

অনুষ্ঠানে সভাপত্বিত করেন কিশোরগঞ্জ ইকোনোমিক জোনের সি ই ও ডা. এম এ ওয়াহাব খান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি  ইকোনমিক জোন পরিদর্শন ও বৃক্ষরোপন করেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft