বুধবার ৬ মে ২০২৬
ডিমলায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি কাজল রানা গ্রেপ্তার
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:১৯ পিএম   (ভিজিট : ০)
আসামি কাজল রানা

আসামি কাজল রানা

নীলফামারীর ডিমলা উপজেলার চাঞ্চল্যকর শিক্ষার্থী গণধর্ষণ মামলার প্রধান আসামি কাজল রানাকে গ্রেপ্তার করেছেন ডিমলা থানা পুলিশ। 

মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে লালমনির হাট জেলার হাতিবান্ধা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ডিমলা থানা সূত্রে জানা গেছে, উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের তালতলা সরকারপাড়া গ্রামের ১৫ বছর বয়সী ছাত্রী (ছদ্মনাম: আক্তার) শৈশবকাল থেকে তার নানার বাড়িতে অবস্থান করে পড়াশোনা করে আসছিলো। ঘটনার দিন বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগে একই এলাকার কাজল রানা (২১) ও মুন্না ইসলাম মান্নান (২৪) ভিকটিমকে জোরপূর্বক ভুট্টাক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে মুমূর্ষ অবস্থায় রেখে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।

এ ঘটনায় গত ৬ এপ্রিল ভিকটিমের নানী বাদী হয়ে ডিমলা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। গত ২৮ এপ্রিল ডিমলা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এজাহারভুক্ত ২নং আসামি মুন্না ইসলাম মান্নানকে (২৪) ঢাকার উত্তরায় র‍্যাব-১ এর সহায়তায় গ্রেপ্তার করে। এর ৮ দিনের মাথায় গত বুধবার (৫ মে) মামলার অন্যতম মূল আসামিকে গ্রেপ্তার করে নজির স্থাপন করেছেন ডিমলা থানার অফিসার ইনচার্জ মো. শওকত আলী সরকার।
 
ডিমলা থানার অফিসার ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শওকত আলী সরকার  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার কাজল রানাকে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft