সোমবার ৬ জুলাই ২০২৬
উলিপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৬:৩১ পিএম   (ভিজিট : ১৫)
উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। 

সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), উলিপুরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- উলিপুর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর কর্মকর্তা মো. লোকমান হোসেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ।

আলোচনা সভা শুরুর আগে বিআরডিবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং সরকারের বিভিন্ন সহায়তা কর্মসূচির সফল বাস্তবায়ন নিয়ে নির্মিত একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

সভায় বক্তব্য রাখেন-  পল্লী উন্নয়ন সমিতির সদস্য মিনা রানী, উলিপুর ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান গোলাম মোস্তফা, ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মনিরুল ইসলামসহ অন্যান্য অতিথিরা। 

বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সঞ্চয় ও ঋণ কার্যক্রম সম্প্রসারণ, নারীর ক্ষমতায়ন এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বিআরডিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপরও তারা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-  উপজেলা আইসিটি কর্মকর্তা ভাগ্যবন্ধু রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপস্থিত সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পল্লীর উন্নয়নই দেশের সার্বিক উন্নয়নের ভিত্তি। সমবায়ভিত্তিক উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft