বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
২০২২-২০২৩ সেশনের ডিএইচএমএস ইন্টার্ণদের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১০:৪৭ পিএম   (ভিজিট : ১৮১)
বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে ২০২২-২০২৩ সেশনের ডিএইচএমএস ইন্টার্ণ উত্তীর্ণ শিক্ষার্থীদের বিদায় ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ মে) দুপুর সাড়ে ১২টায় কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. আব্দুল মতিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুন্জুরুল আলম লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন। তিনি বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রকে আধুনিক ও যুগোপযোগী করে সমাজের সর্বস্তরের মানুষের সেবায় কাজে লাগানো সময়ের দাবি। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের মানসম্মত চিকিৎসা সেবা প্রদানের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন এবং বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আলহাজ্ব মমিনুর রশীদ শাইন।

এছাড়াও বক্তব্য দেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. দেলোয়ার হোসেন ও ডা. মো. আয়ুব হোসেন, সাবেক সহকারী অধ্যাপক ডা. এ.কে.এম ফেরদৌস আলী ও ডা. মো. আবুল হোসেন, শিক্ষক প্রতিনিধি ডা. মো. ফিরোজ মাহমুদ, শিক্ষক সমিতির সভাপতি ডা. মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ডা. এ.এস.এম সাহাবুদ্দিন, প্রভাষক ডা. মো. হুমায়ুন কবীর, ডা. মো. শাহ গাজী ও ডা. মো. আব্দুল আলীম।

অনুষ্ঠানে ইন্টার্ণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন মো. রাফিউল ইসলাম ও মোছা. ছাবিনা আক্তার। শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও বিদায় জানানো হয়।

আজকালের খবর/ এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft