রবিবার ৩ মে ২০২৬
জয়পুরহাট জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা
সভাপতি গোলাম মাহফুজ শুভ, সম্পাদক শাকিল হোসেন
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ২:০০ পিএম   (ভিজিট : ১১)
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কে এম গোলাম মাহফুজ শুভকে সভাপতি এবং কে এম শাকিল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার (২ মে) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ৯ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ অনুমোদন প্রদান করেন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পিয়াস আহমেদ পৃথিবী; সহ-সভাপতি রেজাউল করিম রেজা ও হারুনুর রশিদ; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল বান্না হাসান; যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসাইন ও ছহরাফ ইসলাম ইমন; এবং সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম।

কেন্দ্রীয় নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে এ আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটিতে রূপ দিতে হবে।
নতুন কমিটি ঘোষণার পর জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নবনির্বাচিত নেতারা জানান, তারা সংগঠনকে আরও গতিশীল করতে কাজ করবেন এবং কেন্দ্রীয় সংসদের দিকনির্দেশনা বাস্তবায়নে ভূমিকা রাখবেন।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft