বৃহস্পতিবার ২১ মে ২০২৬
সাপাহারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহান মে দিবস উদযাপন
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৬:০৯ পিএম   (ভিজিট : ১৬৩)
১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস- ২০২৬ উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (বাজাফে-০৮) সাপাহার উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল ১০ টায় উপজেলা সদরের জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে র‍্যালি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাপাহার উপজেলা শাখার সভাপতি সাদেকুল হক শাহ্ চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাহবুবুল আলম।

এসময় অন্যান্নদের মধ্যে  উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন  বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার উপজেলা শাখার আমির আবুল খায়ের তরুন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাপাহার শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাপাহার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারন সম্পাদক রমজান আলী প্রমুখ। 

এসময় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৬ টি ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার,মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft