রবিবার ১৯ জুলাই ২০২৬
প্রবীণ সাংবাদিক মহসিন আলী সরকারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৪:১৩ পিএম   (ভিজিট : ১৮৬)
বগুড়ার নন্দীগ্রামের প্রবীণ সাংবাদিক মহসিন আলী সরকার (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

মহসিন আলী সরকার দীর্ঘদিন দৈনিক আজ ও আগামীকাল পত্রিকার নন্দীগ্রাম প্রতিনিধি হিসেবে সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্বপালন করেছেন। এ ছাড়াও তিনি নন্দীগ্রাম প্রেস ক্লাব ও নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সদস্য ছিলেন। মহসিন আলী সরকার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের মৃত কিসমতুল্লাহ সরকারের পুত্র। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

তার মৃত্যুতে নন্দীগ্রাম প্রেস ক্লাব ও নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft