বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
শ্রমিক দিবসে মোটরযান চালক শ্রমিক ফেডারেশন নান্দাইল শাখার কমিটি ঘোষণা
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৫:৫৫ পিএম   (ভিজিট : ১৯২)
ময়মনসিংহের নান্দাইলে শুক্রবার দুপুরে উপজেলার পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় বর্ণাঢ্য র‍্যালি ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এই মোটরযান চালক শ্রমিক ফেডারেশন, নান্দাইল উপজেলা শাখার উদ্বোধন করা হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানের কোরআন তিলাওয়া, দোয়া মাহফিল ও সদস্য ফরম বিতরণ শেষে মাহাবুব হাসান লিটনকে সভাপতি ও আজিজুল হক কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি ও কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমরান হোসেন সোহাগ তার বক্তব্যে বলেন, বাংলাদেশ মেহনতি মোটরযান চালক শ্রমিক ফেডারেশন একটি অরাজনৈতিক সংগঠন। একজন শ্রমিক যদি অপর শ্রমিকের পাশে দাঁড়ায় তবেই মোটর শ্রমিকদের দুঃখ থাকবে না। তিনি এসময় আরও বলেন, সড়ক দুর্ঘটনার হওয়ার পরে চালক ও মোটর শ্রমিকদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের কাছে দাবি জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন, রবিউল ইসলাম সুমন, ছোটন ইসলাম, শাকিল, ইস্রাফিল হোসেন মিলনসহ আরও অনেকেই।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft