বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
দুই বাংলায় মুক্তি পাবে বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৪:৩৮ পিএম  আপডেট: ৩০.০৪.২০২৬ ৪:৪০ পিএম  (ভিজিট : ৯১)
দুই বছর আগে ‘ফ্ল্যাশব্যাক’ দিয়ে টালিউড সিনেমায় নাম লেখান চিত্রনায়িকা শবনম বুবলী। সিনেমাটি পরিচালনা করছেন বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা। ২০২৪ সালে শুটিং শেষ হলেও মুক্তির কোনো খবর পাওয়া যাচ্ছিল না সিনেমাটির। অবশেষে নির্মাতা জানালেন, আগামী মে মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর সিনেমাটি মুক্তি দেওয়া হবে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশেও ফ্ল্যাশব্যাক মুক্তির আলোচনা হচ্ছে বলে জানান রাশেদ রাহা।

আজকের পত্রিকাকে রাশেদ রাহা বলেন, ‘নানা কারণে ফ্ল্যাশব্যাক সিনেমার মুক্তি আটকে ছিল। তবে সিনেমাটি মুক্তির জন্য এখন সম্পূর্ণ প্রস্তুত। শিগগির দর্শক সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখতে পারবে। ৪ মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর সেখানে মুক্তির পরিকল্পনা করছি। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হবে। এরপরই শুরু হবে বাংলাদেশে মুক্তির প্রক্রিয়া।’

ফ্ল্যাশব্যাক সিনেমায় বুবলীর সঙ্গে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের পরিচালক-অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও অভিনেতা সৌরভ দাস। থ্রিলারধর্মী সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। দুই বছর আগে প্রকাশিত হয়েছিল সিনেমার টিজার।

ফ্ল্যাশব্যাক সিনেমায় বুবলী অভিনীত চরিত্রের নাম শ্বেতা। কৌশিক গাঙ্গুলি ও সৌরভকে দেখা যাবে যথাক্রমে অঞ্জন ও ডিকে চরিত্রে। মঞ্চ থেকে দীর্ঘদিন দূরে রয়েছে জনপ্রিয় অভিনেতা অঞ্জন। সমাজের স্রোতে বয়ে চলেছে ভবঘুরে ডিকের জীবন। অন্যদিকে রয়েছে চলচ্চিত্র নির্মাতা শ্বেতা। ভাগ্যের লিখনে একসময় সমাজের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে উঠে আসা তিন চরিত্রের দেখা হয়। পাহাড়ি জনপদে তিন চরিত্রের জীবন কোন পথে বাঁক নেবে তা জানা যাবে ফ্ল্যাশব্যাক-এর গল্পে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন।

এদিকে ৮ মে দেশে মুক্তি পাচ্ছে বুবলী অভিনীত সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। লোকজ সংস্কৃতির ঐতিহ্য লাঠিখেলা নিয়ে তৈরি হয়েছে সর্দারবাড়ির খেলা। মুক্তির ঘোষণা দেওয়া হলেও সর্দারবাড়ির খেলা সিনেমার প্রচারে দেখা যায়নি বুবলীকে। 

আজকালের খবর/আতে










Advertisement
সর্বশেষ সংবাদ
কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড
শ্রীপুরে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে জেল-জরিমানা
বামনায় বজ্রপাতে আহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ দাবিতে বেকার মুক্তি পরিষদের মানববন্ধন
তলিয়ে গেছে খালিয়াজুরী হাওড়ের বোরো ধান, দুশ্চিন্তায় কৃষক
নোয়াখালী, ফেনী ও চট্টগ্রামে বন্ডস্টাইনের বিস্তৃতি: হাতের মুঠোয় বিটিআরসি অনুমোদিত গাড়ির নিরাপত্তা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft