শুক্রবার ৮ মে ২০২৬
সয়াবিন তেলের দাম বাড়ালো সরকার
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৫:২৭ পিএম  আপডেট: ৩০.০৪.২০২৬ ১:১২ এএম  (ভিজিট : ৩৯৯)
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে খরচ করতে হবে ১৯৯ টাকা। এছাড়া খোলা সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৭৯ টাকা প্রতি লিটার। 

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী বলেন, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি খোলা সয়াবিনের দাম পড়বে ১৭৯ টাকা লিটার। সারা বিশ্বেই এখন নিত্যপণ্যের দাম বৃদ্ধি একটি বড় চ্যালেঞ্জ। বৈশ্বিক পরিস্থিতির কারণেই মূলত এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। সাধারণ মানুষের ওপর বাড়তি চাপের বিষয়টি সরকার অবগত রয়েছে। তবে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা বিবেচনায় নিয়ে এই সাময়িক মূল্য সমন্বয় করা হয়েছে বলে তিনি জানান।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আমরা আশা করি আমাদের ভোক্তারা বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিষয়টি দেখবেন। এ সময় বাজারের সরবরাহ পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক হবে বলেও প্রত্যাশা করেন মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, যেকোনো মূল্য বৃদ্ধিই ভোক্তার ওপর চাপ। তবে আগামীতে আন্তর্জাতিক বাজারে দাম কমলে তার প্রতিফলন দেশের তেলের বাজারেও দেখা যাবে। এ সময় ভোজ্যতেলের বিভিন্ন অনিয়ম ঠেকাতে মনিটরিং আরও বাড়ানো হবে বলেও জানান তিনি। 

উল্লেখ্য, বর্তমানে বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৫ টাকায় বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন তেলের নির্ধারিত দাম রয়েছে ১৭৫ টাকা লিটার। অর্থাৎ সরকার উভয় ক্ষেত্রে লিটার প্রতি ৪ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

আজকালের খবর/বিএস 










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft