মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
বাণিজ্যমন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের বৈঠক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১২:২৫ পিএম   (ভিজিট : ১৪৭)
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি আজ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌর ও জলবিদ্যুৎ খাতে যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার  দেশগুলোর সম্মিলিত জিডিপি প্রায় ৫৯ ট্রিলিয়ন মার্কিন ডলার হলেও পারস্পরিক বাণিজ্য মাত্র ১ শতাংশের কাছাকাছি, যা সম্ভাবনার তুলনায় অত্যন্ত কম। এ অবস্থায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কার্যকর অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে আঞ্চলিক সম্ভাবনাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। তিনি জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, সীমান্তবর্তী এলাকায় স্বল্প দূরত্বে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন পারস্পরিকভাবে লাভজনক হতে পারে।

ভুটানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে ভুটানের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক বেশ নিবিড়। এ সম্পর্ক আরো জোরদারে তাঁরা আগ্রহী। 

তিনি বলেন, বাংলাদেশের বুড়িমারি সীমান্ত থেকে ভুটানের দূরত্ব একশ কিলোমিটারের কাছাকাছি। নিকটবর্তী দেশ হওয়ায় দু'দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সুবিধাজনক ও লাভজনক। তিনি জানান, বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে শিক্ষার্থীরা পড়তে আসেন এবং ভুটানে ফিরে সেদেশের মানুষের সেবায় নিয়োজিত হন।এতে দু'দেশের সংস্কৃতিরও বিনিময় হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার এবং ভুটানের মিনিস্টার কাউন্সিলর (ট্রেড) দাওয়া শেরিং এ সময় উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ভারতীয় ভিসা দ্রুতই স্বাভাবিক হবে : পররাষ্ট্রমন্ত্রী
হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু
হাসপাতালে ভর্তি সারজিস আলম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মুকসুদপুরে এসিল্যান্ড না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি
ডিগ্রি পর্যন্ত মেয়েদের লেখাপড়া ফ্রি করে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে'র আইটি বিভাগের ‘বৈশাখী উল্লাস ১৪৩৩’ উদযাপন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft