মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সৌদি নেতৃত্বের প্রতি বাংলাদেশের সংহতি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১১:০৪ পিএম   (ভিজিট : ১৪০)
চলমান মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে সৌদি আরবের প্রতি সংহতির বার্তা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে অর্থনীতি ও জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা। আজ রিয়াদে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুল করিম আল-খুরাইজির সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালনকারী হুমায়ুন কবির সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে প্রধানমন্ত্রীর পাঠানো সংহতির বার্তা হস্তান্তর করেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যের এই সংকটময় সময়ে বাংলাদেশ সরকার ও জনগণ সৌদি আরবের পাশে দৃঢ়ভাবে রয়েছে। তিনি অর্থনীতি ও জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সহযোগিতার সুযোগ অনুসন্ধানের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও বহুমুখী করার ব্যাপারেও বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন।

হুমায়ুন কবির আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবের বাদশাহ ও দুই পবিত্র মসজিদের খাদেম এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি দূতকে স্বাগত জানান এবং এই সংকটময় সময়ে সৌদি আরবের প্রতি বাংলাদেশের সমর্থনের জন্য তাঁর সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আজকালের খবর/একে









Advertisement
সর্বশেষ সংবাদ
ফের অন্তঃসত্ত্বা ৪০ বছরের দীপিকা
'নারীর জায়গা আলমারিতে নয়…', 'পাঞ্জাব কিংসের ট্রফি’ মন্তব্য প্রসঙ্গে প্রীতি
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় বিপন্ন নগরজীবন
ঝড়ে ক্ষতিগ্রস্ত জাহেরপুর মধ্যপাড়া মসজিদ মেরামতের জন্য এমপির কাছে আবেদন
আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর মতবিনিময়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft