সোমবার ২০ এপ্রিল ২০২৬
তেলের দাম বাড়াতে চাননি প্রধানমন্ত্রী, জনগণের দাবিতে বেড়েছে : রিজভী
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৬:০৭ পিএম   (ভিজিট : ৯৬)
পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত ও জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের দাম কিছুটা বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ কথা জানান।

রুহুল কবির রিজভী বলেন, জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেল কিছুটা বৃদ্ধি করতে হয়েছে। তা না হলে, পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হতো না।

তিনি বলেন, 'জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে চাননি প্রধানমন্ত্রী, যখন জনগণের কাছ থেকে ডিমান্ড এসেছে। যখন জ্বালানি তেলের জন্য বিরাট লম্বা লাইন, হরমুজ প্রণালি নিয়ে যে ঘটনা চলছে, যে যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছে। যখন পার্শ্ববর্তী দেশগুলোতে জ্বালানি তেলের দাম হুঁ হুঁ করে বাড়ছে, তখন জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রেখেছে সরকার।'

মন্ত্রীরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন উল্লেখ করে রিজভী বলেন, তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু মুখে কথা বললে হবে না এবং এমন কথা বলা যাবে না যা, সামঞ্জস্যহীন হয়। কথার সাথে কাজের মিল রাখতে হবে। যে দৃষ্টান্ত প্রধানমন্ত্রী রাখছেন, সেই দৃষ্টান্ত অনুসরণ করুন।

তিনি বলেন, গুম সংশ্লিষ্ট অনেকেই দেশ থেকে পালাতে পারেনি। কেন তাদেরকে রিমান্ডে নেয়া হচ্ছে না— এমন প্রশ্নও রাখেন তিনি। অপরাধীদের রিমান্ডে নিলেই বিএনপির গুম হওয়া নেতাদের হদিস মিলবে বলে মন্তব্য করেন দলটির এ সিনিয়র নেতা।

এসময় গুম অধ্যাদেশ বাতিল হওয়া নিয়ে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের মধ্যে অনেক ফাঁকফোকর আছে। সেগুলো সংশোধন করে আরো ভালো আইন করা হবে, যেন গুমের মতো নিষ্ঠুর পন্থা আর কেউ অবলম্বন না করে। সরকার যে আইন করবে তা হবে মানবতার পক্ষে।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
সহজ জয়ে সমতায় ফিরল বাংলাদেশ
জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ দম্পতির মৃত্যু, আহত ৪
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রেলওয়ের পূর্বাঞ্চলের এস আর ভি স্টেশনে পরিত্যক্ত জমি অবৈধভাবে দখল: রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার
জনগণের কথা ভেবে তেলের দাম সামান্য বাড়িয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় মিথ্যা সংবাদ প্রকাশ ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft