সোমবার ২০ এপ্রিল ২০২৬
আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির আগ পর্যন্ত রিট শুনানি মুলতুবি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৫:৪৮ পিএম   (ভিজিট : ১০৬)
বিচার বিভাগের পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় বহাল রাখতে করা রিট শুনানি মুলতবি করেছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিষয়ে আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির আগ পর্যন্ত এই শুনানি মুলতবি থাকবে।

সোমবার (২০ এপ্রিল) সুপ্রিম কোর্টের প্রতি সম্মান জানিয়ে পৃথক সচিবালয় যেভাবে আছে সরকার যেন সেভাবে রাখে, কোনো সেটআপ পরিবর্তন না করে সেই প্রত্যাশা জানিয়েছেন হাইকোর্ট।

এদিন বিচারপতি আহমেদ সোহেল ও ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ আদেশটি দেন।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, সংসদ তার স্বতন্ত্র ক্ষমতা বলে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ করেছে।

এর আগে, বিচার বিভাগ পৃথককরণ করে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় নির্দেশনা দিয়ে রায় দেয় হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। সেই আপিল নিষ্পত্তি পর্যন্ত এই রিটের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
সহজ জয়ে সমতায় ফিরল বাংলাদেশ
জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ দম্পতির মৃত্যু, আহত ৪
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রেলওয়ের পূর্বাঞ্চলের এস আর ভি স্টেশনে পরিত্যক্ত জমি অবৈধভাবে দখল: রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার
জনগণের কথা ভেবে তেলের দাম সামান্য বাড়িয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় মিথ্যা সংবাদ প্রকাশ ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft