শনিবার ১৮ এপ্রিল ২০২৬
হাদি হত্যায় অস্ত্র বিক্রেতা মাজেদুলের দায় স্বীকার
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম   (ভিজিট : ১০১)
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার অস্ত্র বিক্রেতা মো. মাজেদুল হক হেলাল আদালতে দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

শনিবার (১৮ এপ্রিল) তিন দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে পুলিশ। আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আসামির জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে তিনি দায় স্বীকার করে কী বলেছেন, তা জানা যায়নি। 

ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রুকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে, মঙ্গলবার (১৪ এপ্রিল) চট্টগ্রামের চকবাজার থানাধীন এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

মামলার অভিযোগে বলা হয়, শরীফ ওসমান হাদি অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক-সাংস্কৃতিক প্লাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন করে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় মোটর সাইকেলে থাকা দুর্বৃত্তরা গত ১২ ডিসেম্বর দুপুরে হাদিকে গুলি করে পালিয়ে যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

আজকালের খবর/বিএস  ‍







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
বিএসএফের গুলিতে বিজিবি সদস্য আহত
আইএমএফের ঋণের কিস্তি ছাড়ের বিষয়ে যা বললেন অর্থমন্ত্রী
হরমুজ প্রণালিতে ভারতীয় ট্যাংকারে ইরানের গুলি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জ্বালানি সংকটে কুমিল্লা অচল: ৮১টির মধ্যে ৪৯ ফিলিং স্টেশন বন্ধ
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
মজুতদারি ও আতঙ্কে বেড়েছে জ্বালানি সংকট
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft