সোমবার ২০ এপ্রিল ২০২৬
ইরানি জাহাজ জব্দের ঘোষণায় তেলের দাম ফের চড়া
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ২:৩৬ পিএম   (ভিজিট : ১৩০)
ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ যুক্তরাষ্ট্র আটক ও জব্দ করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দেওয়া এমন ঘোষণার পর সোমবার সকালে এশিয়াসহ বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে।

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচার ৪.৭৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৪.৬৬ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫.৬ শতাংশ বেড়ে হয়েছে ৮৮.৫৫ ডলার।

আর্থিক সেবামূলক প্রতিষ্ঠান ‘এমএসটি মার্কি’-এর বিশ্লেষক শৌল কাভোনিক বিবিসিকে বলেন, তেলের প্রবাহের চেয়ে বরং যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সোশ্যাল মিডিয়া পোস্টের কারণেই বাজারে অস্থিরতা চলছে। 

গত শনিবার হরমুজ প্রণালি নতুন করে বন্ধ ঘোষণার পর ইরান বলেছিল, এর কাছাকাছি যাওয়া যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু বানানো হবে। বিপরীতে যুক্তরাষ্ট্র আরও কঠোরভাবে নৌ অবরোধ জারি রাখার ঘোষণা দেয়।

সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প এমন সময় ইরানি জাহাজ জব্দের কথা জানালেন যখন পাকিস্তানের ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপ আয়োজনের প্রস্তুতি চলছে। সোমবার সেখানে মার্কিন প্রতিনিধি দলের পৌঁছানোর কথা। এতে তেহরান অংশ নেবে না বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে ইরানি কর্মকর্তারা সরাসরি কিছু বলেননি।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
রূপগঞ্জে হাম-রুবেলার টিকাদান কার্যক্রম শুরু করলেন স্বাস্থ্যমন্ত্রী
বাঁচতে চান অসহায় গৃহকর্মী নাজমা বেগম
পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
রেলওয়ের পূর্বাঞ্চলের এস আর ভি স্টেশনে পরিত্যক্ত জমি অবৈধভাবে দখল: রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft