রবিবার ১৯ এপ্রিল ২০২৬
ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: কমলা হ্যারিস
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:০৬ এএম   (ভিজিট : ১৬৭)
দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) একটি ফান্ড রাইজিং ইভেন্টে অংশ নেন কমলা। সেখানে তিনি বলেন, ট্রাম্প এমন যুদ্ধে জড়িয়েছেন, তাকে জড়িয়েছেন নেতানিয়াহু, আমাদের স্পষ্ট করছি— ট্রাম্প এমন যুদ্ধে জড়িয়েছেন, যেটি যুক্তরাষ্ট্রের জনগণ চায় না। এ যুদ্ধ আমেরিকার সেনাদের ঝুঁকিতে ফেলেছে।

এখন পর্যন্ত কমলা হ্যারিসের এ মন্তব্যের সরাসরি কোনো জবাব দেননি প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরায়েলকে নিয়ে একটি পোস্ট করেছেন তিনি। এতে দখলদারদের প্রশংসা করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, মানুষ ইসরায়েলকে পছন্দ করুক আর না করুক, তারা জানে কীভাবে বিজয়ী হতে হয়।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা যে আমেরিকার অত্যন্ত নির্ভরযোগ্য এক মিত্র, তা প্রমাণ করে দেখিয়েছে। তারা সাহসী, নির্ভীক, বিশ্বস্ত এবং বিচক্ষণ। যুদ্ধের এই কঠিন সময়ে অন্য অনেকে যখন পিছু হটে নিজেদের আসল রূপ দেখিয়েছে, ইসরায়েল সেখানে ঠিক উল্টো; তারা সর্বশ্ব দিয়ে লড়াই করতে জানে এবং তারা জানে কীভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়। সূত্র: বিবিসি

আজকালের খবর/বিএস 













Advertisement
সর্বশেষ সংবাদ
আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) পরিদর্শন করলেন সেনাপ্রধান
হজ যাত্রীদের সম্মানে ফ্রি মেডিকেল ক্যাম্প
পাকুন্দিয়ায় ইসলাহুল মুসলিমিন পরিষদের উদ্যোগে হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
ফ্রাঙ্কফুর্টে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft