রবিবার ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশিসহ ৫ লাখ অবৈধ অভিবাসীকে বড় সুখবর দিল স্পেন
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৩:৪৫ পিএম   (ভিজিট : ১৯৬)
অবৈধভাবে বসবাসরত প্রায় ৫ লাখ অভিবাসীকে বৈধতার আওতায় আনার লক্ষ্যে ‘সাধারণ ক্ষমা’ (অ্যামনেস্টি) কর্মসূচি অনুমোদন করেছে স্পেন সরকার। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন সরকার এ সিদ্ধান্ত নেয়। 

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ এপ্রিল থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং ২০ এপ্রিল থেকে সরাসরি আবেদন করা যাবে। আবেদন গ্রহণ চলবে ৩০ জুন পর্যন্ত। 

এই কর্মসূচির আওতায় নির্দিষ্ট শর্ত পূরণকারীরা এক বছরের জন্য আবাসন ও কাজের অনুমতি পাবেন, যা পরে নবায়নের সুযোগ থাকবে। আবেদনকারীদের অবশ্যই চলতি বছরের ১ জানুয়ারির আগে স্পেনে প্রবেশ করতে হবে, অন্তত পাঁচ মাস বসবাসের প্রমাণ দেখাতে হবে এবং কোনো অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না। 

সরকারের হিসাব অনুযায়ী, প্রায় ৫ লাখ মানুষ এই সুবিধা পেতে পারেন, যদিও বিশ্লেষকদের মতে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। 

প্রধানমন্ত্রী সানচেজ এই উদ্যোগকে ‘ন্যায়বিচার এবং প্রয়োজনীয় পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে বলেন, অভিবাসীদের অবদান স্পেনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

তবে এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক বিরোধিতা দেখা দিয়েছে। বিরোধী দল এটিকে অযৌক্তিক বলে সমালোচনা করেছে, আর সরকারি কর্মচারীদের একটি অংশ সতর্ক করেছে যে এত বিপুল সংখ্যক আবেদন সামাল দেওয়ার মতো প্রস্তুতি প্রশাসনের নেই।

ইউরোপের অনেক দেশে যখন অভিবাসনবিরোধী মনোভাব বাড়ছে, তখন স্পেনের এই পদক্ষেপকে ভিন্নধর্মী নীতি হিসেবে দেখা হচ্ছে। 

স্পেন সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সেখানে বসবাসরত বাংলাদেশি অভিবাসীরা। গতকাল মঙ্গলবার আল-জাজিরায় প্রকাশিত এক ভিডিও ক্লিপে বার্সেলোনায় বাংলাদেশি অভিবাসীদের উল্লাস করতে দেখা যায়। বৈধ হওয়ার সুযোগ তৈরি করায় তারা প্রধানমন্ত্রী সানচেজকে ধন্যবাদ জানান।

মুরুল ওয়াইদ নামের বাংলাদেশি একজন অভিবাসী আল-জাজিরাকে বলেন, এখানে কাজ নেই, থাকার ঘর নেই। এখানে জীবনযাপন খুবই কঠিন। তাই এখন বৈধ হওয়ার প্রক্রিয়া শুরুর খবরে সবাই খুবই খুশি। খবর আল-জাজিরা। 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর
বায়েজিদে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা
জ্বালানি তেলের দাম বাড়ার সিদ্ধান্তে জামায়াতের প্রতিবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
ফ্রাঙ্কফুর্টে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft