শনিবার ১৮ এপ্রিল ২০২৬
১২টি ফ্রন্টে একই সঙ্গে যুদ্ধ করেছে ইরান
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৯:২৭ পিএম   (ভিজিট : ৭৫)
ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা শেইখ বলেছেন, তাঁর দেশের ওপর সাম্প্রতিক যুদ্ধে দেশটি কেবল ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রেরই মোকাবেলা করেনি;  একই সঙ্গে ১২টি বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ করেছে।

আজ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। আলী রেজা শেইখ বলেছেন, সর্বোচ্চ নেতা এবং সিনিয়র সামরিক কমান্ডারদের হারানোর পরও অন্য কোনো দেশ এতো দ্রুত ও কার্যকরভাবে বিভিন্ন ফ্রন্টে শত্রুর আগ্রাসনের জবাব দিতে সক্ষম হতো না; যেমনটি সক্ষম হয়েছে ইরান।

ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতার কারণে শত্রুরা ইসলামী এই দেশটির সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়টি কৌশলগত যুদ্ধের পরিভাষায় ক্ষমতার সমতা হিসেবে পরিচিত বলে উল্লেখ করেছেন আলী রেজা শেইখ। ৪০ দিনের এই যুদ্ধ বিশ্বের সামরিক পরিভাষা ও সাহিত্যকে বদলে দিয়েছে এবং প্রতিরক্ষা নীতিতে এই যুদ্ধ এক নতুন অধ্যায়ের সুচনা করতে পারে বলেও মনে করেন তিনি

আজকালের খবর/একে









Advertisement
সর্বশেষ সংবাদ
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
একদিনে দেশে এলো ৩৪ প্রবাসীর মরদেহ
১২টি ফ্রন্টে একই সঙ্গে যুদ্ধ করেছে ইরান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জ্বালানি সংকটে কুমিল্লা অচল: ৮১টির মধ্যে ৪৯ ফিলিং স্টেশন বন্ধ
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
হরমুজ প্রণালি উন্মুক্ত করল ইরান
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft