শুক্রবার ১৫ মে ২০২৬
নারায়ণগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ তেল-আটা জব্দ, জরিমানা ও কারাদণ্ড
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১১:৩৬ এএম   (ভিজিট : ২৩৬)
জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে নারায়ণগঞ্জ-এর নিতাইগঞ্জ এলাকায় বিপুল পরিমাণ সয়াবিন তেল ও টিসিবির আটা জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল ২০২৬) বিকেলে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ ফারজিন ফাহিম। অভিযানে অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কাদিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার সুমিত রাজা, খাদ্য অধিদপ্তরের ডিসি মোঃ বাবুল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

অভিযানে নিতাইগঞ্জের ৮১ বংশাল রোডে অবস্থিত ‘মেসার্স বিকে ফুড প্রোডাক্ট’-এ তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ ও মোড়কজাত করা ৭,৫০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানের মালিক গৌতম কুমার শাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে ‘এস ডি ফ্লাওয়ার মিলস’ ও ‘গাউসুল আজম ফুড এন্ড এলাইট মিল’-এ অভিযান চালিয়ে টিসিবির ৬৫০ বস্তা (প্রায় ৩২.৫ টন) আটা জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজার ও জিএমকে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের যথাক্রমে ৭ দিন ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুদ ও কারসাজি ঠেকাতে বিজিবি নিয়মিত এ ধরনের অভিযান চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft