বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬
কিশোরগঞ্জের নিকলীতে ৭৮২ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১২:২০ পিএম   (ভিজিট : ৩১০)
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ৭৮২ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে নিকলী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার রওশন আরা বেগম (৫০) উপজেলার গুরুই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত মহব্বত আলীর স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার রোমান খান, এসআই শারিফুজ্জামান, এএসআই আমজাদ হোসেন ও এএসআই লুৎফর রহমানসহ পুলিশের একটি দল নোয়াগাঁও গ্রামে অভিযান চালায়।

এ সময় রওশন আরার নিজ ঘর থেকে ৭৮২ পিস ইয়াবা, নগদ ২২ হাজার ৫০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

নিকলী থানার ওসি মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তার রওশন আরা বেগম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং এর আগেও মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft