বুধবার ১৭ জুন ২০২৬
খালিয়াজুরীর কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১১:৪৫ এএম  আপডেট: ১০.০৪.২০২৬ ১:৩৫ পিএম  (ভিজিট : ৪০৯)
হাওর অঞ্চলে বছরের ছয় মাস থাকে থৈ থৈ পানি, আর বাকি ছয় মাস সেই হাওরই রূপ নেয় সবুজ ধানের জনপদে। একটি মাত্র বোরো ফসলই এখানকার মানুষের প্রধান সম্পদ ও জীবিকার উৎস। এই এক ফসলকে ঘিরেই গড়ে ওঠে সারা বছরের স্বপ্ন—খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে বিয়ে-শাদি পর্যন্ত সবকিছুই নির্ভর করে বোরো ধানের ওপর।

কিন্তু চলতি মৌসুমে খালিয়াজুরীর কৃষকদের কপালে দেখা দিয়েছে দুশ্চিন্তার ভাঁজ। মৌসুমের শুরুতে বৃষ্টি না হওয়ায় দীর্ঘ খরার কবলে পড়ে বোরো ফসল। খরা কাটিয়ে চৈত্রের মাঝামাঝি থেকে প্রায় প্রতিদিনই শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় আঘাত হানছে। ফলে ধান গাছে থোড় আসার সময় থেকেই কৃষকদের লড়তে হচ্ছে প্রতিকূল আবহাওয়ার সঙ্গে।

প্রায় প্রতিদিনের ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টিতে বোরো ধানসহ অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে থোড় বের হওয়ার পর অতিবৃষ্টি হলে বেষ্টনী বাঁধের ভেতরের খাল-বিল পানিতে ভরে গিয়ে জমি তলিয়ে যাচ্ছে। অন্যদিকে বাঁধের বাইরে জোয়ারের পানির চাপেও ফসল ডুবে যাওয়ার শঙ্কা বাড়ছে।

কাদিরপুর গ্রামের কৃষক হেমেন্দ্র সরকার জানান, “মাঠজুড়ে ধানগাছে যখন শীষ বের হচ্ছিল, তখনই ঝড় ও শিলাবৃষ্টিতে অনেক গাছ হেলে পড়েছে। এতে ফলন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আবার বৈশাখে রোদ না থাকলে ধান শুকানো নিয়েও সমস্যায় পড়তে হবে।”

অন্যদিকে রোয়াইল গ্রামের কৃষক নিতেশ তালুকদার কিছুটা আশাবাদ ব্যক্ত করে বলেন, “ঝড়-বৃষ্টি বেশি হলেও ধানের ফলন ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা করছি।”

খালিয়াজুরী উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, চলতি বোরো মৌসুমে উপজেলায় প্রায় ২০,২৩০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১ লাখ ৪৮ হাজার মেট্রিক টন উৎপাদন। তবে চৈত্রের শুরু থেকে অতিবৃষ্টির কারণে কৃষকদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।

প্রাকৃতিক প্রতিকূলতা কাটিয়ে শেষ পর্যন্ত ফসল ঘরে তুলতে পারবে কিনা—এমন অনিশ্চয়তায় দিন কাটছে হাওর পাড়ের কৃষকদের।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft