বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ২:৩৩ পিএম   (ভিজিট : ২৬৮)
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু বাহিনীর ছোড়া গুলিতে জেলে আতিয়ার রহমান আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে কলাগাছিয়া মুল্লিখালের তারানীর মুখ এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত জেলে আতিয়ার রহমান (৬৫) শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত. মান্দার গাজীর ছেলে।

গুলিবিদ্ধ আতিয়ার রহমান জানান, প্রতি দিনের ন্যায় সকালে কাঁকড়া আহরণ করার সময় হঠাৎ বনদস্যু বাহিনীর একটি দল উপস্থিত হয়। তারা আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে কোমরে গুলিবিদ্ধ হয়েছি।

সহযোগী জেলেরা জানান, গুলিবিদ্ধ আতিয়ার রহমানকে উদ্ধার করে উপকূলে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় জেলেদের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

ঘটনার বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, ছাররা গুলিবিদ্ধ অবস্থায় বৃদ্ধ আতিয়ার রহমান আমাদের অফিসে আসেন। আহত জেলেকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘটনাটি শ্যামনগর থানা পুলিশ ও কৈখালী কোষ্ট গার্ডকে অবহিত করা হয়েছে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft