বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬
পাকুন্দিয়ায় অস্ত্র ও মাদকসহ ২ জন গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১:৫৪ পিএম  আপডেট: ০৬.০৪.২০২৬ ৬:৩৮ পিএম  (ভিজিট : ৪০৭)
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সুখিয়া ইউনিয়নের আশুতিয়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—আশুতিয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে আলামিন (৩৮) এবং কাওয়ালীকান্দা গ্রামের নুরু মিয়ার ছেলে মো. মন্টু (২০)।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী আলামিনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ১৮ পিস ইয়াবা, তিনটি স্টিলের তলোয়ার, তিনটি ছুরি, তিনটি স্টিলের করাত, দুটি রামদা, দুটি ওয়াকিটকি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে আলামিন ও মন্টুকে আটক করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি ও মাদক আইনে একটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) সকালে তাদের কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft