বুধবার ২৪ জুন ২০২৬
বিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১১:১৮ এএম   (ভিজিট : ২৭৬)
দিনাজপুরের বিরামপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার ২নং কাটলা ইউনিয়নের মাধুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশু আব্দুল্লাহ ওই গ্রামের সেকেন্দার আলীর ছেলে। বিকেলে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল সে। এ সময় তার মা মেরিনা খাতুন বাড়ির ভেতরে নামাজ আদায় করছিলেন। খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত শিশুটি পুকুরে পড়ে ডুবে যায়।

পরে স্থানীয় এক ব্যক্তি পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করেন। দ্রুত তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাটলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাহিমা বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় দাফনের প্রস্তুতি চলছে।

আজকালের খবর/ এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft