মঙ্গলবার ২৬ মে ২০২৬
নন্দীগ্রামে রোগীদের খোঁজখবর নিলেন এমপি মোশারফ হোসেন
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৮:০৭ পিএম   (ভিজিট : ৫৬৪)
সারাদিনের কর্মব্যস্ততা শেষে রোগীদের স্বাস্থ্যের খোঁজখবর নিতে একটি ক্লিনিকে ছুটে আসেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। 

শুক্রবার (৩ এপ্রিল)  সন্ধ্যায় তিনি নন্দীগ্রামের ফাতেমা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অসুস্থ ভাগ্নে সেলিম রেজাকে দেখতে আসেন। কিন্তু শুধুমাত্র স্বজনের খোঁজখবরেই সীমাবদ্ধ থাকেননি তিনি। ক্লিনিকে উপস্থিত হয়ে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন প্রতিটি ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। এ সময় রোগীদের সাথে কথা বলে তাদের চিকিৎসা সেবা, ঔষধ ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি-অসন্তুষ্টির বিষয়গুলোও মনোযোগ দিয়ে শোনেন। হঠাৎ সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের উপস্থিতিতে ক্লিনিকজুড়ে এক অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়। রোগী ও তাদের স্বজনরা সমস্যা ও অভিজ্ঞতার কথা সরাসরি তার কাছে তুলে ধরার সুযোগ পান। অনেকেই সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। 

ক্লিনিক পরিদর্শন শেষে তিনি বলেন, মানুষ অসুস্থ হলে চিকিৎসা সেবা পাওয়াটা তার মৌলিক অধিকার। আমি চাই নন্দীগ্রামের প্রতিটি চিকিৎসা প্রতিষ্ঠানে যেনো মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, চিকিৎসা শুধু ব্যবসা নয়, এটি একটি মানবিক সেবা। চিকিৎসকদের প্রতি আহ্বান থাকবে, তারা যেনো আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে রোগীদের সেবা প্রদান করেন। 

এ সময় উপস্থিত ছিলেন ফাতেমা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বোরহান উদ্দিন শিপলু, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।

কেএ/আ









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft