বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
আশুগঞ্জে র‌্যাবের অভিযানে ৯.৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪:৪৪ পিএম   (ভিজিট : ০)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে ৯.৯ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

র‌্যাব জানায়, মাদক নির্মূল ও অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার (১৭ জুন) দুপুরে র‌্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল আশুগঞ্জ উপজেলার উজানভাটি হোটেলের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উপজেলার আলমনগর এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা দুপুর সাড়ে ১টার দিকে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের কাছে গাঁজা থাকার কথা স্বীকার করে।

পরবর্তীতে তাদের হেফাজতে থাকা দুটি সাদা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে খাকি রঙের স্কচটেপে মোড়ানো ৯.৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শ্রীমতির চর এলাকার শিরিন (৪৫) ও সোনিয়া (২২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত গাঁজাসহ তাদেরকে আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

আজকালের খবর/রাশেদুল মিলন

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft