শনিবার ১৩ জুন ২০২৬
নিখোঁজের তিনদিন পর নবীনগরে যুবকের লাশ উদ্ধার
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৬:৪৯ পিএম   (ভিজিট : ৪৬৫)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে আতিক ইসলাম-(১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের একটি  পুকুর থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মৃত আতিক ইসলাম ওই গ্রামের খলিল মিয়ার ছেলে। 

আতিকের পরিবার জানায়, আতিক ঢাকার একটি সেলুনে কাজ করতেন। পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সে বাড়িতে আসে। গত তিন আগে রাতে অজ্ঞাতনামা এক যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ ছিল। পরে পরিবারের লোকজন তার মুঠোফোন বন্ধ পাওয়ায় বিভিন্ন জায়গায় খুঁজাখুজি করে তার সন্ধান পায়নি।
মঙ্গলবার বিকেলে এক ব্যক্তি ফোন করে পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করে। এ সময় পরিবারের লোকজন আতিকের অবস্থান নিশ্চিত হতে তার সাথে কথা বলতে চাইলে ওই ব্যক্তি ফোনটি কেটে দেয়। বুধবার সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে আতিকের লাশ উদ্ধার হয়।

এ ব্যাপারে নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) নূরনবী জানান, পুকুরে আতিকের লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে লাশ পানিতে ফেলে চলে যায়। তার গলায় উড়না পেঁচানো ছিল। ঘটনার তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft